শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে রাতের আধারে শহীদ মিনার ভাঙচুর
/ ১২০ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে রাতের আধারে শহীদ মিনার ভাঙচুর

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ডিগ্রী কলেজ ক‍্যাম্পাসে গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে সকলে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন।
রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page