সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
/ ১২৬ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির নৈয়াইর এলাকায় নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

বৃহস্পতিবার (১ মে ) রাতে এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পরে বৃহস্পতিবার গভীর রাতে বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামে অভিযান চালিয়ে আসামি সুজনকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি সুজন প্রধান (৩৬) উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নৈয়াইর গ্রামে বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে মেয়েটির মা হালিমা বেগম খালার বাড়িতে যায়। সেই সুযোগে রাতে মেয়েটির বাবা সুজন প্রধান মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করে।
কয়েকদিন পর মেয়েটি ধর্ষণের কথা তার আত্মীয়-স্বজন ও মাকে জানায়। এ নিয়ে সামাজিকভাবে সুরাহা করার চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে থানায় মামলা করা হয়। অভিযোগের পর দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে উপজেলার বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক পিতা সুজন প্রধানকে গ্রেপ্তার করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ সামছুল আলম বলেন, দাউদকান্দি উপজেলার নৈয়াইর গ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়। পরে আটককৃত আসামি সুজনকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page