সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দির কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামী র‌্যাবের হাতে আটক।
/ ২৪০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দির কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামী র‌্যাবের হাতে আটক।

 

 

এ.কে পলাশ : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দাউদকান্দির কলেজ শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী মোঃ সাকিব আহম্মেদকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গত ২০ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন মেম্বার বাড়ীতে কলেজ শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ টি মামলা দায়ের করেন। (যার মামলা নং-২৪, তারিখ-৩০/০৯/২০২৪)।

উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ এর অভিযানে আজ (৫ অক্টোবর) ভোর রাতে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ সাকিব আহম্মেদকে গ্রেফতার করে।

আটককৃত আসামী মো: সাকিব আহমেদ (২৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার হাসনাবাদ এলাকার মোঃ রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষিতা শিক্ষার্থীর পিতা একজন ব্যবসায়ী। দাউদকান্দি উপজেলার স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল ওই শিক্ষার্থী। কলেজে যাওয়া আসার সময় গ্রেফতারকৃত আসামী সাকিবের সাথে পরিচয় হয়। এরই প্রেক্ষিতে সাকিব ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবসহ বিবাহের প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাব ফিরিয়ে দিলে আসামী সাকিব তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি সহ অপহরণের ভয় দেখায় এবং গতিবিধি অনুসরণ করতে থাকে। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ৯ টায় ওই শিক্ষার্থী কিছু জিনিস কেনার জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হাসনাবাদ এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা আসামী সাকিব ও তার সহযোগীরা ওই শিক্ষার্থীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন মেম্বারবাড়ীতে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে আসামী সাকিব একটি রুম ভাড়া করে রাখে এবং গত ২০/০৯/২০২৪ তারিখ হতে ২৭/০৯/২০২৪ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে ঐ ভাড়া বাসায় আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে আসামী সাকিব ঐ বাসা থেকে পলায়ন করে আত্নগোপনে চলে যায় এবং ওই শিক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে তার বাসায় যোগাযোগ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে। শনিবার দুপুরে আটককূত আসামীকে কুমিল্লা দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page