বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে নিখোঁজের ১৮ ঘন্টা পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
/ ১৯৬ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে নিখোঁজের ১৮ ঘন্টা পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) জেলার দেবীদ্বার উপজেলার সুবিল এলাকা থেকে সকাল আনুমানিক ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

নিহত জাকির হোসেন (৩০) উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তিনি।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায়, চারদিক খোঁজাখুঁজি করা হয়। সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। সেখানে লাশের সন্ধান না পেয়ে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনী অভিযান চালাই। শনিবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page