শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়
Headline
Wellcome to our website...
কু‌মিল্লা নগরীর শাসনগাছায় ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত।
/ ২৯৫ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

কু‌মিল্লা নগরীর শাসনগাছায় ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত।

 

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আপন র‌বি দাস না‌মে এক দিনমজুরের নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সকা‌লে কুমিল্লা শহরতলীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন রবি দাস (৪০) চাপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত রবি পেশায় দিনমজুর ছিলেন। প্রতিদিনকার মতো কুমিল্লা শাসনগাছা এলাকায় কাজের যাওয়ার জন্য অপেক্ষা করেন। শনিবার সকাল ৯ টা ৪৫ এ চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। এসময় রবি দাসসহ সবাই রেললাইনেই দাঁড়িয়ে ছিল। ট্রেনের হর্ণ শুনে সবাই রেললাইন থেকে সরে গেলেও রবি লাইনেই দাঁড়িয়ে ছিলো। ট্রেন দেখতে পেয়ে তাকে সবাই ডাকতে থাকলেও দ্রুতগামী ট্রেনটি রবি দাসকে পিষে দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল এসে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, শনিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কা একজন দিনমজুর নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু ডায়েরি লেখা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page