বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
কুমিল্লা নাঙ্গলকোটে বালুবাহী ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত।
/ ২২৫ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

কুমিল্লা নাঙ্গলকোটে বালুবাহী ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত।

 

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজার এলাকায় বালুবাহি ট্রাক চাপায় আলমগীর হোসেন নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ট্রাক চালক মো: হেলাল (৪০) জেলার চৌদ্দগ্রাম উপজেলার চানকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের বাঙ্গড্ডা মধ্য বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৩১) নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাহরাইন প্রবাসী। তিনি আনিসা আক্তার নামে ৫ বছর বয়সি এক কন্যা সন্তানের জনক। আলমগীর ১মাস পূর্বে বাহারাইন থেকে ছুটিতে দেশে আসেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১২ টার দিকে মোটরসাইকেল চালিয়ে লাকসাম- চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা বাজারে আসেন আলমগীর। এসময় বাঙ্গড্ডা মধ্য বাজারে লাকসাম থেকে চৌদ্দগ্রাম অভিমুখী দ্রুতগতির বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আলমগীর ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক চালক ও ঘাতক ট্রাকটি আটক করে থানা পুলিশকে খবর পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক ড্রাইভার ও ঘাতক ট্রাকটিকে থানঙ। পুলিশ যাওয়ার পূর্বেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page