শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে স্ত্রীর শরীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাধবপুরে ইউএনও’র ফেসবুক পোস্টে বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার ঝড় সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ
/ ১৪৩ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: হায়দার আলী। এছাড়া উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

রবিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. হায়দার আলীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল উপ-উপাচার্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো: হায়দার আলী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মাসুদা কামাল, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস-চ্যান্সেলর পদে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হল।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়, নিয়োগকৃত পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। প্রত্যেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন। উপর্যুক্ত পদের প্রত্যেকে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তারা বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং অন্যরাও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগসমূহ বাতিল করতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page