মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনের কাটা পড়ে ৫ অটোরিকশা যাত্রী নিহত। আহত-২
/ ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনের কাটা পড়ে ৫ অটোরিকশা যাত্রী নিহত। আহত-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন, এঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১০ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কোন তথ্য পাওয়া যায়নি।

নিহতের ঘটনাটি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page