রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে পুলিশের ধাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ।
/ ২৩৯ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে পুলিশের ধাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার বুড়িচং মোকাম এলাকায় জাকির নামে এক সেচ্ছাসেবক দল নেতার বাড়িতে পুলিশি অভিযানে পুলিশের ধাওয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জাকির হোসেন (৩৫) জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার ভোর রাত আনুমানিক ৪ টায় একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয় জাকির পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জাকিরকে ধরতে ধাওয়া করে। জাকির অনেকক্ষন ঘরে না ফিরায় পরিবারের সদস্যরা ভেবেছিল জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে। সকালে বাড়ির অদূরে জাকিরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যরা খবর দেন। পরে জাকিরকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল।
রবিবার রাতে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, জাকিরের দুই হাতে হ্যান্ডকাপ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে। বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। ঘরে তাকে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসে।

এবিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে তার বাড়িতে গিয়েছিলো। তবে তখন তাকে পাওয়া যায় নি। পরে শুনেছি সকালে তার বাড়ির পাশে তার মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page