শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং নিমসারে ডিএনসির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক-২।
/ ২৪৬ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং নিমসারে ডিএনসির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আটক-২।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা বুড়িচং নিমসারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাজাঁসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। কুমিল্লার মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকা থেকে তাদেরকে আটক করে ডিএসির সদস্যরা।
আটককৃত আসামীরা হলো: মোসা: মোকলিমা আক্তার (২৫) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মো: রজব আলীর স্ত্রী, মো: আবু সাইদ (৪১) ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার বয়াতিকান্দি এলাকার আলতাফ হোসেন এর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এর নেতৃত্বে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব‍্যাবসায়ীসহ দুইজনকে আটক করে ডিএনসির সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইমরুল হাসান জানান,
আটককৃত আসামি মোকলিমার বিরুদ্ধে সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এবং আবু সাইদের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page