বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা লাকসামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
/ ২৬৬ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

কুমিল্লা লাকসামে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে শহিদ উল্লাহ সরু নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৭ অক্টোবর)
নিহত বৃদ্ধ শহিদ উল্লাহ (৬০) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই বাড়ির মো. তাজুল ইসলাম এবং তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন শহিদ উল্লাহ সরু বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটছিলেন। এ সময় একই বাড়ির মো. তাজুল ইসলাম এবং তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম জমিতে মাটি কাটায় সরুকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ বাড়ির রাস্তার জায়গা নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মো. তাজুল ইসলাম এবং তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম লাঠি-সোঠা নিয়ে শহিদ উল্লাহ সরুর ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি ভাবে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলে তিনি (সরু) মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান , জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। তা ছাড়া, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page