বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত
Headline
Wellcome to our website...
কুমিল্লা লালমাইয়ে ধানক্ষেত থেকে ব‍্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
/ ২১৪ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

কুমিল্লা লালমাইয়ে ধানক্ষেত থেকে ব‍্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ের ভুশ্চিতে ধানক্ষেত থেকে ফারুক হোসেন নামের এক মুদি দোকানি দুই হাতের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে লালমাই থানাধীন ভূশ্চি তদন্ত কেন্দ্র পুলিশ ফাড়ির সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফারুক হোসেন (৩৫) উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে।
দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে স্থানীয় মুজিবনগর বাজারে মুদি দোকান ও চা বিক্রি করতেন।

এবিষয়ে কুমিল্লা লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেদোয়ান হোসেন বলেন, হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের আবদুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই হাতের পেশির রগ কাটা । মরদেহ পড়ে থাকা জমির ৫শ গজ দূরে অন্তত ৩টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্ত ও একটি ব্লেড পাওয়া গেছে। এছাড়া সিগারেটের খালি প্যাকেট ও সিগারেটের ফিল্টার পাওয়া যায়।

নিহতের মা সামছুন্নাহার বলেন, রবিবার আনুমানিক রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। সকালে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোন শত্রু নেই। বন্ধুরাই হয়ত হত্যা করতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। এরপর ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page