সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক
/ ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

কুমিল্লা লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে মেহেদী হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের ঘর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য।

ঘটনা সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মেহেদী গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। পরে প্রবাসীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গ্রামবাসীকে নিয়ে তল্লাশি করে। ওই সময় ছাত্রলীগ নেতা মেহেদীকে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে শুয়ে থাকা অবস্থায় আটক করে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। রাতে খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল প্রবাসীর ঘরে আটককৃত অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও পরকীয়া প্রেমিকাকে উদ্ধার করে।

প্রবাসীর স্ত্রী বলেন, আমার কোলে এক বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান আমার কাছে টাকার জন্য এসেছিল। তার সঙ্গে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। কিন্তু এলাকাবাসী তাকে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক রেখে পুলিশে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগী নারীও পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page