শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন

কুমিল্লা লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

 

শামিম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোষারীচোঁ গ্রামে প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।

নিহত ফারজানা আক্তার (২৪) জেলার সদর দক্ষিণ উপজেলার
হাজাতিয়া গ্রামে।

ঘটনা সুত্রে জানা যায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে তার দুই বছরের ছোট ছেলে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে পাশের ঘরের স্বজনরা এসে ফারজানাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়।খবর পেয়ে লালমাই থানার এসআই জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ জানায়, ফারজানার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, তবে ঘরের উত্তর পাশে আরও একটি দরজা খোলা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, ফারজানার হাতে একটি ছুরি ছিল এবং খাটের ওপর আরেকটি ছুরি পড়ে ছিল। ঘরের বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।
স্থানীয়রা জানান, ফারজানার সঙ্গে প্রবাসী রফিকুল ইসলামের সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারণা, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
লালমাই থানার উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক। আমরা বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে কিছু বলা সম্ভব নয়।
ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page