
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন।
আবদুল্লাহ আল বিন জুবায়ের।
কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি শিশুদের শরীর ও মনকে সতেজ রাখে।
তিনি আরও বলেন, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী কামরুজ্জামান।
ক্রীড়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক । প্রতিযোগিদের বিস্কুট দৌড়, দৌড়, পোষাক পরিধান দৌড়, চামুচ মুখে দৌড়, মোরগ লড়াই, লাফদড়ি খেলা, এক পায়ে দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যানৃড বল, ব্যাডমিন্টন বালিশ বদলসহ মোট ৭০টি ইভেন্টে ৭০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
এছাড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গন রং বেরঙ্গের বেলুন ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।

