বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত
Headline
Wellcome to our website...
কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্
/ ১৯৬ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবনের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মূলত একজন চিহিৃত মাদককারবারি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলমসহ তার ২ সহযোগি মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদ্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page