বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
গাজায় ইসরাইলি আগ্রাসনে ১০ মাসে সাড়ে ১৬ হাজার শিশু নিহত
/ ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:২০ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি আগ্রাসনে ১০ মাসে সাড়ে ১৬ হাজার শিশু নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গত ১০ মাসে ১৬ হাজার ৪৫৬ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজার মিডিয়া অফিস।

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ১০ মাসে ৩ হাজার ৪৮৬টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই সময়ে ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু এবং ১১ হাজার ৮৮ জন নারী। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৯২ হাজার ১৫২ জন।

এছাড়া গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামালায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর ১ দশমিক ৮ শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ৭৫ শতাংশই ৩০ বছরের কম বয়সী মানুষ।

এর আগে গত শনিবার (১০ আগস্ট) গাজার একটি স্কুলে ইসরাইলের বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও ‍উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ।

ইসরাইলের এ হামলায় গভীর ‍উদ্বেগ প্রকাশ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট পার্থী কামালা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। তিনি বলেছেন, শনিবার গাজার স্কুলগুলোতে ইসরাইলের হামলার জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা অ্যাকশন ফর হিউম্যানিটি বলেছে, গত সাত দিনে গাজার সাতটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের উচিত, ইসরাইলের অস্ত্র রফতানি বন্ধ করে দেওয়া। কারণ এসব অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।

সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page