বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত
/ ২৪১ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি

: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এইদিন এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ২০২ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০ জন। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংক্রমণ কম বলে ‘অবহেলা’ করলে আক্রান্ত ও মৃত্যু হার বাড়ার সম্ভাবনারও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সাধারণত বর্ষা পরবর্তী সময় অর্থাৎ আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর ‘পিক সিজন’ বলা হয়। কিন্তু গেল কয়েক বছর ধরে সারাবছরই ডেঙ্গুতে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে চট্টগ্রামে। গেল ৫ বছরের মধ্যে ২০২২ ও ২০২৩ সালে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরেও জানুয়ারি-জুলাই পর্যন্ত ৩৯৬ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এরপর থেকেই লাগামহীন ডেঙ্গুর থাবা। এর পেছনে চলমান অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা ও স্বাস্থ্যখাতের দুরবস্থাসহ বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page