সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার!
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
/ ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

মোঃছাদেক উল্লাহ রিপোর্টা চট্টগ্রাম মহানগর।

 

আজ ২৮/১১/২৪ খ্রি. দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নভেম্বর ২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

সভায় পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি যে-কোনো পরিস্থিত মোকাবেলায় আইনের ব্যত্যয় না ঘটিয়ে নির্ভয়ে কাজ করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
তিনি এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখা যায় সেই বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন পরামর্শ শুনেন। এই সময় তিনি বিভিন্ন র‍্যাংকের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।

উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য এএসআই (নি.) মোঃ দাউদ খান, এএসআই (সশস্ত্র) শীলব্রত বড়ুয়া, কনস্টেবল মোঃ ঈমাম হোসেন, কনস্টেবল মোঃ ফখরুল ইসলাম, কনস্টেবল মোঃ আব্দুল মালেক সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ হুমায়ুন কবির ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন র‍্যাংকের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page