রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ পলিথিন উদ্ধার।
/ ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:২৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ পলিথিন উদ্ধার।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর একটি টিম অবৈধ পলিথিন উদ্ধার করেন। এসময় দোকানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা প্রদান করে। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ রবিবার জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং এর আওতায় উপজেলা প্রশাসন চুয়াডাঙ্গা বড় বাজার ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বড় বাজার ফেরিঘা রোডের নিচের বাজারে বিপুল স্টোর নামে এক দোকানের সার্টার খুলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন মজুদ করে রাখা আছে দেখতে পান। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত তাদের হেফাজতে নেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ জানান, ‘আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং করছি। আজ একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় সেই দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর একজন ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বিক্রি করছিলেন। তাৎক্ষণিকভাবে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। উর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রাখবো।’

অভিযান পরিচালনাকালে সহযোগীতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page