সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গা জীবননগরে হামলায় আহত বিএনপি নেতার পাশে দাঁড়ালেন বাবু খান
/ ২৫১ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জীবননগরে হামলায় আহত বিএনপি নেতার পাশে দাঁড়ালেন বাবু খান

মোঃ মিঠুন চুয়াডাঙ্গায় প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক দল নেতা আবু জাফর মন্ডলের চিকিৎসায় আর্থিক অনুদান দিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবু (বাবু খাঁন)।
২০ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বাবু খাঁনের পক্ষে বাঁকা জীবননগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আবুল বাশার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আবু জাফরের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেয় এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবুর দেয়ার ১০ হাজার টাকার নগত অর্থ আহত আবু জাফর মন্ডলের বোন আছিয়া খাতুনের হাতে তুলে দেন।
জানা যায়, গত ১৬ আগস্ট (শুক্রবার) সন্ধায় জীবননগর উপজেলার বাঁকা মাঠপাড়া রাখাল শাহের মাজার প্রাঙ্গনে পূর্ব শত্রুতার জের ধরে বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থিতিতে তার পরিবারের সদস্যরা পিটিয়ে আহত করে জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু জাফর মন্ডলকে। হামলায় জাফরের মাথায় বড় ধরণের আঘাতসহ ডান পায়ের দু’অংশের ও হাতের হাড় ভেঙ্গে যায়। স্থানীয়দের সহযোগিতায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। এর পর থেকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আবু জাফর মন্ডল ।
অর্থ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী দলের নেতা আমানুর রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, বাঁকা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। ##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page