রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
জীবননগর ভুয়া এ্যাপস দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা ইদ্রিস জনতার হাতে আটক।
/ ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

জীবননগর ভুয়া এ্যাপস দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা ইদ্রিস জনতার হাতে আটক।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা -জীবননগর সিমেন্স এনার্জি অনলাইন বিজনেসের নাম করে ভুয়া এ্যাপস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা ইদ্রিস আলীকে আটক করছে জনতা। বৃহস্পতিবার দুপুর ১টার সময় জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রাম থেকে আটক করেন প্রতারনার শিকার বেশ কিছু তরুন যুবকরা।প্রতারনা চক্রের মুলহোতা ইদ্রিস আলী (৫০) যশোর জেলার নওয়াপাড়া উপজেলার বৌ বাজার এলাকার মৃত জোনাব আলীর ছেলে।তিনি দীর্ঘ ১২বছর জীবননগর পৌরসভার ৬নং ওয়াডের ভাড়া বাসায় থাকেন।ভুক্তভোগী গ্রহক সবুজ অভিযোগ করে বলেন, আমাকে যখন একটা এ্যাপস দেওয়া হয় তখন বলে এখানে যা টাকা দিবে সেই টাকা জমা থাকবে তার থেকে প্রতিদিন কমিশন পাবে। আমি তার কথা মত ১৫হাজার টাকা বিকাশ করি সে আমাকে তার পরের দিন ১হাজার টাকা ব্যাক দেয়। এভাবে দুই থেকে তিন দিন টাকা দেয় পরে আর কোন সন্ধান নেই।পরে জানতে পারলাম এটা একটি প্রতারক চক্র তারা এই ভাবে এলাকার বেশ কিছু তরুনসহ সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারনা করছে।একই অভিযোগ করেন হাফিজুর তিনি বলেন একজন হুজুর মানুষ প্রতারনা করবে এটা ভাবতে পারিনি তাকে বিশ্বাস করে আমি ১লক্ষ ২০হাজার টাকা দিয়েছিলাম সে আমার সব টাকা মেরে দিয়েছে। অনেক দিন পর তাকে খুজে পেলাম আমরা কিছু চাইনা শুধু আমাদের টাকা ফেরত চাই এবং এই প্রতারকের সাথে জড়িত আছে তাদের আটক চাই। অনুসন্ধানে জানা গেছে, ইদ্রিস আলী লেবাস লাগিয়ে জীবননগর বাজারে একটি প্রতারক চক্র তৈরি করেছেন তার সাথে বেশ কিছু লেবাসধারী আছে। তারা বিভিন্ন ধমীয় অনুষ্ঠানে যেয়ে বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে আসেন এবং সেই সুযোগে মানুষের সাথে প্রতারনা করে আসছে।ইতোমধ্যেই তারা সাধারন মানুষের সাথে প্রতরনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের তথ্যনুযায়ী ১২০জন গ্রাহক আছে।এ বিষয়ে প্রতারক ইদ্রিস আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমরা যে এ্যাপস দিয়ে কাজ করতাম সেই সাইডটা গত শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে এখানে ১২০জন গ্রাহক আছে তবে এর সাথে আমি একা জড়িত না আমার সাথে চঞ্চল ডাক্তার ওরপে চয়ন,হাফিজুরসহ বেশ কয়েকজন আছে। আমি যা টাকা নিয়েছি এটা আমি ভুল করেছি আমি সব ফেরত দেব।জীবননগর পৌর সভার ৫নং ওয়াড কমিশনার জামাল হোসেন খোকন বলেন,লক্ষীপুর গ্রামে একজন প্রতারককে সাধারন জনগন আটক করেছে এটা আমি শুনেছি।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস,এম জাবীদ হাসান বলেন,এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page