শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পন্ন, শোক প্রকাশ
/ ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন

ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পন্ন, শোক প্রকাশ

ঝিনাইদহ স্টাফ রিপোর্টার অয়ন ইসলাম :
ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা রকিবুল আলম ওরফে রজব আলী মালিতা(৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার পানামী স্কুল মাঠে নামাজের যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ জেলা শ্রমিক-দলের নেতা ও সোনালী ব্যাংকের অফিসার রজব আলী মালিতা সদর উপজেলার পানামী গ্রামের মৃত কোবাদ আলী মালিতার ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তিনি গ্রামের বাড়িতে জুম্মার নামাজ পড়ার জন্য ঝিনাইদহের কাঞ্চননগরের বাসা থেকে বের হন। তিনি ঝিনাইদহ-মাগুরা সড়কের শরিফুলের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি পরিবহন তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিএনপি নেতা রজব আলীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ নানা শ্রেণীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page