শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
তানজিলা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার
/ ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

তানজিলা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার

স্টাফ রির্পোটার:
আলমগীর হোসাইন:

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জৈনা বাজার এলাকায় তানজিলা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

তানজিলা আক্তার (২১) ছিলেন উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে। তিনি স্থানীয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ১২ এপ্রিল সেই ভাড়া বাসা থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে তানজিলা একটি চিরকুটে সোহাগ ওরফে মাসুদ নামের এক যুবকের নাম উল্লেখ করেন। পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

সংবাদ সম্মেলনে তানজিলার স্বজনরা জানান, মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন, ঝুলন্ত অবস্থায় নয়। এতে ঘটনাটি নিয়ে প্রশ্ন ওঠে। তারা আরও অভিযোগ করেন, পুলিশ ও বাড়ির মালিক রহস্যজনকভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং কোন পরিষ্কার তথ্য দিচ্ছেন না।

তারা অভিযোগ করেন, ঘটনার পর অনেক দিন পার হলেও মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হয়নি এবং মামলার অগ্রগতিও সন্তোষজনক নয়। তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page