বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুমিল্লায় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
/ ২১৮ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুমিল্লায় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা বুড়িচংয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। দখলকারীদের তালিকা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব নদী দখলমুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের। জনগণের সহযোগিতায় নদী, খাল ও জলাশয়গুলো দখলমুক্ত করতে হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ গোমতী নদীর ভাঙন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
পানি সম্পদ উপদেষ্টা জানান, ভারতের কাছ থেকে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে। তিনি আরও বলেন, পানি ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু কখন গেইট খোলা হবে তা জানাতে সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া, তিনি জানান, ভারত ছাড়াও নদী ভিত্তিক অন্যান্য দেশকে নিয়ে বহুপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান ভাঙনের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং স্থানীয় জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page