বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ কৃষক কার্ডঃ মাটির অর্থনীতি ও সিলিকন চিপের মেলবন্ধন- বাংলাদেশের নতুন দিগন্ত সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে এক ডাকাত সহ বিদেশি পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন উদ্ধার
/ ১৪১ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে এক ডাকাত সহ বিদেশি পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন উদ্ধার

আবুনাঈম রিপন ঃ

নরসিংদীর শিবপুরের ২১শে ডিসেম্বর ২০২৪ ইং ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২)কে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আজিজুর রহমান আজীকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গ্রেফতারকৃত ডাকাত সর্দার আজিজুর রহমান আজীর দেওয়া তথ্য মতে, লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তার নামে শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার নং ১(১১)২৪ ইং ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড । ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২) পিতা,জয়নাল আবেদীন বৈরাগী, সাং সৃষ্টিঘর,
(মুরগীবের) থানা শিবপুর। ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে ভৈরব হাইওয়ে রোড এর হাজী বাগান নামক স্থানে ১৮ জন বিসিএস কর্মকর্তা সপরিবারে যাওয়ার পথে মাইক্রোবাস চাপ দিয়ে ডাকাতি করে।তাকে সৃষ্টিঘর এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজীকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতের দেওয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । ডাকাত সর্দার আজীর আস্তানা ও তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে একাধিক ডাকাতি, হত্যা,প্রকাশ্যে খুন জখম ও মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু জনসাধারণের জানমাল, জীবন যাত্রার নিরাপত্তা না থাকার কারণে তাদের বিরুদ্ধে কেউ মামলা করার সাহস পায়না। অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন,শিবপুর থানা আইনশৃঙ্খলা ভালো আছে, অপরাধ করে কেউ ছাড় পাবেনা,সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে শক্ত ভাবে দমন করা হবে । অপরাধীদের পক্ষে কোন তদবির সুপারিশ চলবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page