শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
মাদকের সংবাদ প্রকাশে সাংবাদিককে রক্তাক্ত করলো শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ড- দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা। কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ। পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অনুরোধ করিলে মোবাইল ফোনে সাংবাদিককে ঠিকাদারের হুমকি ও মা ধরে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ, থানায় জিডি। নরসিংদীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেতে মিলল ৪ বছরের শিশুর মরদেহ, আটক-১ স্বপ্ন, সাহস আর জয়ের প্রত্যয়ে মাঠে নামছে দুলালপুর, আর্থিক সহায়তা এবং জয়ের শুভকামনা জানান ইউএনও এবং এসিল্যান্ড। সাতকানিয়ায় ২ স্কুল ছাত্রীকে গণধর্ষণের দায়ে আটক-৪ ভিকটিমদেরকে উদ্ধার।
Headline
Wellcome to our website...
নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা
/ ২২৬ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ  মাগুরা জেলা শাখার উদ্যোগে ২নভেম্বর সকাল ১১টায় ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস ও মাগুরা ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সুদীপ্তা জামান।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তাগণ বলেন,সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা,নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস,যুক্তি ও আপন প্রত্যয় নিমার্ণের লক্ষ্যে আজীবন বেগম রোকেয়া সংগ্রাম করেছেন–লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন,সংগঠন গড়ে তুলেছেন।১৮৮০ সালের ৯ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন এবং১৯৩২ সালের ৯ডিসেম্বর তাঁর কর্মময় জীবনের অবসান ঘটে।সে সময় মেয়েদের লেখাপড়া ছিলো সামাজিক ভাবে নিষিদ্ধ ও পাপতুল্য।অশিক্ষার অভিশাপ ও পুরুষতন্ত্রের অবরোধ প্রথার মধ্যেই তিনি বড় হন।ভাই ইব্রাহিম সাবের ও বড় বোন করিমুন্নেসার কাছ থেকে কিছু বাংলা ও ইংরেজি শিখেছিলেন।সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন রোকেয়া মোমের আলোয় পড়ালেখা করতেন।মাত্র ১৬ বছর বয়সে বিয়ে ও ২৯ বছর বয়সে বিধবা হন তিনি।বেগম রোকেয়া বুঝেছিলেন সমাজে নারীর অবস্থান কতটা নিগৃহীত এবং এর বিরুদ্ধে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা প্রয়োজন।তাই স্বামীর মৃত্যুর পর ১৯০৯ সালে ভাগলপুরে নিজ বাড়িতেই ৫ জন ছাত্রীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন,এজন্য স্বামীর আত্মীয়স্বজন ও সমাজের নানা অংশের মানুষের কাছ থেকে লাঞ্ছনা-গঞ্জনা ও আঘাত সহ্য করতে হয়।১৯৩২ সালে কলকাতায় মাত্র ৫২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।বেগম রোকেয়ার সংগ্রামী জীবন ও কর্ম নারীর মর্যাদা ও অধিকার আদায়ের লড়াইয়ে আজও প্রেরণার উৎস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page