নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার-

নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার-
মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরে বাড়ির পাশের একটি টয়লেটের ট্যাংকিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্মম এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

