রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ উদ্বোধন।
/ ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ উদ্বোধন।

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৫) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী র‌্যালিতে অংশ নিয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই র‌্যালির আয়োজন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন ‘চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত জাতীয় এ বিতর্ক উৎসবে আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থীসহ যারা এ আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অংশগ্রহণকারী স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিতর্ক করার যে সুযোগ করে দেয়া হয়েছে এবং তারা যে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে সেটাই তাদের পরম পাওয়া। আমি বিশ্বাস করি বিতর্ক দিয়ে ভবিষ্যতে তারা তাদের শিক্ষাঙ্গণকে মুখরিত করবে।

উপাচার্য আরও বলেন, জ্ঞান চর্চায় যুক্তির যে প্রয়োজন সেটাকে তোমরা বিবেচ্য হিসেবে গ্রহণ করবে। আগামী তিনদিনে বিভিন্ন ক্যাম্পাস থেকে এখানে যারা আসবে তারা আমাদের ক্যাম্পাসকে সাদরে গ্রহণ করবে এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা অবশ্যই তা গ্রহণ করবো। বিতার্কিকরা যুক্তির মাধ্যমে এবং বিভিন্ন চিন্তার মাধ্যমে কথা বলেন, এতে তারা নিজেদের যেমন সমৃদ্ধ করবেন তেমনি যারা দর্শক থাকবেন তারাও তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন। আমি এ উৎসবের সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।

র‌্যালিতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আফসানা মৌসুমী, সোসাইটির সভাপতি মোঃ মুবদী ইসলাম রাফিন ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেয়।

প্রসঙ্গত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিয়ে তিন দিনব্যাপী ৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫ আয়োজন করা হয়। আজ প্রথমদিন সকাল ১১টা থেকে প্রতিযোগিতার শুরু হয়। এতে স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশ নেয় এবং জাতীয় পর্যায়ের ১২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page