রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে জামায়াত নেতার সহযোগিতায় জমি দখলের অভিযোগ
/ ১৯৬ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ে জামায়াত নেতার সহযোগিতায় জমি দখলের অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন জামায়াতের সহকারী আমির আব্দুল কাদের গ্রাম্য সালিশী বৈঠকে পক্ষ্যপাতদুষ্ট, অন্যায়, আইন বর্হিভূত, অসৎ উদ্দেশ্য, মারমুখী আচরন ও জমি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার।রোববার (১২ জানুয়ারি)বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ের জেলা আমির বরাবরে প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহনে লিখিত অভিযোগ করেন,কালিগঞ্জ লোহাগাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে-রফিকুল ইসলামের সাথে একই এলাকার জামায়াত কর্মী ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ।বিষয়টি অনেকবার আপোষের জন্য বসা হয়েছে কিন্তু ইদ্রিস আলীর অসহযোগীতার কারনে সম্ভব হয়নি।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর জামায়াত নেতাদের দ্বারস্থ হয় ইদ্রিস আলী।পরে উপজেলা আমির দায়িত্ব দেয় দন্ডপাল ইউনিয়নের আমির ইব্রাহীম ও আব্দুল কাদেরকে।পরে নেতারা একতরফাভাবে অনুপস্থিতিতে জমি পরিমাপ করে, জোরপূর্বক দখল করে পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়।বিষয়টি আবারও উপজেলা আমিরকে জানানো হলে ৩ নভেম্বর আপোষের চেষ্টা করেন।পুরো ঘটনা জানার পর একতরফাভাবে জমি পরিমাপের বিষয়টি আইনসম্মত না হওয়ায় সীমানা পিলার তুলে ফেলেন।এ ঘটনায় জামায়াত কর্মী ইদ্রিস আলীসহ তার ছেলেরা মারমুখী আচরন করায় সালিশি কার্যক্রম স্থগিত করেন।১১ জানুয়ারি দুই পক্ষের উপস্থিতিতে আপোষের চেষ্টা করা হয়।সালিশী কার্যক্রমে ইব্রাহীম ও আব্দুল কাদের উপস্থিত হয়। আগের মতোই আব্দুল কাদের পক্ষপাতদুষ্ট হয়ে আমার দখলীয় জমি জামায়াত কর্মী ইদ্রিস আলীকে দেওয়ার জন্য সার্ভেয়ারকে (আমিন) চাপ প্রয়োগ করে।বিষয়টি বুঝতে পারলে মারমুখী আচরন ও বিভিন্নভাবে হুমকি দেয় তিনি।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জামায়াত নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
১৩ জানুয়ারি ২০২৫//

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page