রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
পত্নীতলায় ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন
/ ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

পত্নীতলায় ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

আলমগীর কবির পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা উপজেলায় ন্যায্য মূল্যের দোকানে ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদর নজিপুর নতুনহাট বাজারে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেছেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন।
এসময় ইউএনও আলীমুজ্জামান মিলন জানান, বাজারে গরুর মাংস ৬৫০-৭০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। সমাজের গরিব মানুষের ইচ্ছা হলেও মাংস কেনার সামর্থ্য থাকছে না।
বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন একজন ক্রেতা। সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে মাংস কিনে খেতে পারবেন।
ইউএনও আরো বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় প্রথম দিকে একটি করে গরু জবাই করা হবে।পরে চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সপ্তাহে এক দিন এখানে ন্যায্যমূল্যের দোকানে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ওবায়দুল ইসলাম নান্টু, সাবেক কাউন্সিলর আপেল মাহমুদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page