রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
পাইকগাছায় পাখির জন্য গাছে বাসা স্থাপনের উদ্বোধন করেন- ইউএনও মাহেরা নাজনীন
/ ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ন

পাইকগাছায় পাখির জন্য গাছে বাসা স্থাপনের উদ্বোধন করেন- ইউএনও মাহেরা নাজনীন

মোঃ রাজু আহম্মেদ :পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপনের লক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাখি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসম্য রক্ষা করে পাখি। ফসলের পোকামাকড় খেয়ে পাখি আমাদের নানা ভাবে উপকার করে।পাখি সংরক্ষণে বনবিবির এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। পাখি সুরক্ষায় বনবিবির এ কাজে আমার সহযোগীতা থাকবে।

৯ অক্টোবর বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ সভা ও গাছে পাখির বাসা স্থাপনের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। গণসচেতনতামূলক সভা ও পাখির বাসা স্থাপন অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, একাডেমির সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও বনবিবি সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, প্রধান শিক্ষিকা অঞ্জলি রানী, সহ অনেকে।

পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ। সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে বনবিবি সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য কাঠের তৈরি বাস্ক, মাটির পাত্র ও বিল বোর্ড স্থাপন করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।এছাড়া খুলনা রেলওয়ে স্কুল ও ডুমুরিয়া উপজেলা চত্তরের গাছে পাখির জন্য বাসা স্থাপন করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page