রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শ মানুষ
/ ২১৮ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শ মানুষ

 

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা প্রতিনিধি,

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে (বিনাপানি) প্রায় ৫শ মানুষ পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা।

শনিবার (২৬ অক্টোবর) খড়িয়া আলোকিত সমাজ কর্তৃক আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। খড়িয়া আলোকিত সমাজ এর আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামিন চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

সাতক্ষিরা গ্রামিন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দান করেন।

আগামী রবিবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার, শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম, সুজন প্রমুখ।

চক্ষু সেবা নিতে আসা ওহাব আলী সানা (৮২) জনান, অনেক বছর আগে চোখে ছানি পড়েছে কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আমাদের বাড়ি পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি। অপারেশনের পর আমি আবার কুরআন পড়তে পারবো।

সরমিষ্ঠা বালা (৬৮) জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনী। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, লস্কর ইউনিয়নের খড়িয়া এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে খড়িয়া আলোকিত সমাজ এলাকার নিন্মবিত্য মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page