বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
/ ৩৭৫ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১:৪০ পূর্বাহ্ন

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পীরগঞ্জ পৌরসভা বালক দল ও সৈয়দপুর ইউনিয়ন বালক দল নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা করে। পরে টাইব্রেকারে পৌরসভা দল ৩-০ গোলে সৈয়দপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।

এদিকে জনগাঁও মহিলা ফুটবল একাডেমি দল ৪-০ গোলে রামদেবপুর মহিলা ফুটবল একাডেমি দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু প্রমূখ। পরে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বীরমুক্তিযোদ্ধা খয়রাত আলী, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, খেলোয়াড়, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন ছিলেন। পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূর নবী চঞ্চল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page