বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
ফেল করা শিক্ষার্থীদের গণহারে পাস করাতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ
/ ২৪১ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

ফেল করা শিক্ষার্থীদের গণহারে পাস করাতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের গণহারে পাস করাতে শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়েছেন একদল শিক্ষার্থী। অবরুদ্ধ করে রাখা হয়েছে বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমকে।

রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক আটকে দেন। এদিকে, শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে আছেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তারা।

ঘটনা সুত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে অকৃতকার্যরা সকাল থেকে বোর্ডে ঢুকে পড়েন। তারা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। পরে বোর্ডের নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা চলে যান বোর্ড চেয়ারম্যানের ভবনে। তারা বোর্ডের মূল ফটকটি তালা দেন। পরে কয়েকজন প্রতিনিধি যান বোর্ড চেয়ারম্যানের কক্ষে। বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম শিক্ষার্থীদের দেওয়া লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে শিক্ষার্থীদের প্রতিনিধিদের আশ্বাস দেন। তারা সেই আশ্বাস মেনে ফটকে আসলে নিচে অবস্থানরত শিক্ষার্থীরা তা মেনে নেননি। তারা আজই এখনই সবার পাসের ফল পেতে চান বলে জানিয়ে দেন। বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা ফটকেই রয়েছেন।

এদিকে, শিক্ষার্থীরা ফটক আটকে রাখায় বিপাকে পড়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক শাখা ও বোর্ডের বিভিন্ন সেবা নিতে আসা গ্রহীতারা।
সেবা নিতে আসা এক শিক্ষক বলেন, দাবি জানালে নিয়মের মধ্যে জানাবে। বোর্ড তা দেখবে। কিন্তু এভাবে ফটক আটকে শিক্ষকদের সঙ্গে উগ্র আচরণ করে দাবি আদায় করা অযৌক্তিক।
কচুয়া আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ওমর ফারুকত বলেন, ‘অনেকে সাতটা সৃজনশীল প্রশ্ন লিখে পেয়েছে ৩ নম্বর। আমি ফেল করার ছাত্র না। তাও ফলাফল ফেল দিয়েছে। এটি বৈষম্য। আমাদের বলা হচ্ছে, আবার ফলের জন্য আবেদন করতে। আমরা কেন ১৫০ টাকা খরচ করবো। আমরা আজই ফল চাই।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তাদের বলেছি ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে। আমরা তাদের দাবির দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো। কিন্তু তারা তা না শুনেই ফটকের সামনে বসে আছে। তারা আজই সবাই ফল চায়। সবাই পাস চায় বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page