রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন
Headline
Wellcome to our website...
বগুড়ায় জোড়া খুন ঘাতক স্বামী গ্রেফতার।
/ ৪১৭ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

বগুড়ায় জোড়া খুন ঘাতক স্বামী গ্রেফতার।

রিপোর্টার
আরিফুল ইসলাম

বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানীতে অবস্থিত শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের আজিজুল হকের স্ত্রী আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি।

স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগে আজিজুলকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আজিজুল পেশায় একজন সেনাসদস্য। তিনি বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন।

এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন এবং একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রবিবার সকালে শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষের বাথরুম থেকে আশামণির এবং ওই রুমের বিছানার নিচে থেকে তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফির গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটি থেকে যখন শিশুটির মরদেহ উদ্ধার করা হয় তখন সেখানে তাঁর মাথা ছিল না। এসময় কক্ষটি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে এই ধারালো অস্ত্র দিয়েই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে এবং মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মৃতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page