শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বহিষ্কৃত ছাত্রদল নেতার হামলায় দাগনভূঞা ইফতার মাহফিল পন্ডু।
/ ১১৩ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

বহিষ্কৃত ছাত্রদল নেতার হামলায় দাগনভূঞা ইফতার মাহফিল পন্ডু।
আহত ২০
ফেনী প্রতিনিধি
বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমানের ফটিকের নেতৃত্বে একদল সন্তাসী দাগনভূঞা সদর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে গতকাল বিকেলে হামলা চালিয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন। ইফতারের পূর্ব মুহূর্ত্বে হামলার কারনে ইফতার করতে আসা শত শত মানুষ দিক বেদিক ছুটতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার আশংকা থাকায় এ-র আগে ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন থানা পুলিশকে এমনকি সেনা ক্যাম্পে বিষয়টি অবগত করেন। কিন্তু কোন সহযোগিতা প্রশাসন করেনি বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম।
বিএনপি নেতা সাফি আলাম লাল জানান,সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদর ইউনিয়নের মুকবুলের টেকে গতকাল ১২শত লোকের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিল চলা কালীন ফটিক তার দলবল নিয়ে হামলা চালায়। ফটিকের বাড়ী পৌরসভায়। ইউনিয়নে তার অনুসারীদের আধিপত্য প্রতিষ্ঠা করতেই ফটিক ইউনিয়নে এসে এ হামলা চালায় বলে নেতার অভিযোগ করেন। হামলার কারনে অনেক রোজাদার মানুষ ইফতার করতে পারেনি। হামলায় আহত হয়েছে ২০ জনের মতো। এদের মধ্যে সরওয়ার,নুর আলম,জাহাঙ্গীর,ফুয়াদ, আহাদ গিয়াস উদ্দিন,মতিন, শাহীন গুরুতর আহত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন এ হামলার নিন্দা জানান। অপরদিকে ফটিক জানান,ইউনিয়ন বিএনপির কর্মিরা তার লোকজনের উপর দেশীয় অস্রসহ হামলা করে তাদেরকে আহত করেছে। দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, উক্ত হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page