সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন
Headline
Wellcome to our website...
বাংলাদেশ পুলিশ কর্মবিরতি থেকে ফিরে কর্মসংস্থানে যোগদান করায় “আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা”র মোংলা শাখার পক্ষ থেকে সকল পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
/ ২৩৭ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশ কর্মবিরতি থেকে ফিরে কর্মসংস্থানে যোগদান করায় “আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা”র মোংলা শাখার পক্ষ থেকে সকল পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

ভিক্টর বিশ্বাস চিতা,স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটের মোংলা উপজেলায় পুলিশকে পুনরায় কর্মসংস্থানে যোগদান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা(মোংলা উপজেলা শাখা) এ উপলক্ষে গতকাল ১৭ আগস্ট, শনিবার মোংলা এবং রামপাল উপজেলা শাখার সদস্যরা ফুলের তোড়া নিয়ে মোংলা উপজেলার মডেল থানায় উপস্থিত হন এবং থানার ডিউটি অফিসার জনাব প্রভাস মল্লিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তখন সেখানে থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে আলোর দিশারির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব এবং মোংলা শাখার আহ্বায়ক প্রসেনজিৎ বাড়ই বলেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। দেশের এই ক্রান্তি লগ্নে স্বল্প কর্মবিরতি শেষে পুলিশ তার কর্মে যোগদান করাতে আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপণ করছি। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীম। আলোর দিশারি তার মানবাধিকার উন্নয়ন কর্মে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা রাখে। জবাবে, ডিউটি অফিসার মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের প্রকৃত বন্ধুর পরিচয় দিতে অঙ্গিকারাবদ্ধ। পুলিশ আলোর দিশারীর পাশে আছে এবং আলোর দিশারীও যেন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা পুলিশকে সহযোগিতা করে, সেই আহ্বান জানাই। অতঃপর সংস্থার কর্মসূচি অনুযায়ী সংস্থার সদস্যগণ চটেরহাট পুলিশ ফাঁড়িতে যান এবং ডিউটি আফিসার এস, আই মোঃরফিক সাহেব ও অন্যান্য পুলিশ সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ সদস্যরা আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থাকে সাধুবাদ জানান এবং আইনানুগ কর্মে তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তরের পর পুলিশ স্বেচ্ছায় কর্মবিরতিতে যান এবং ১৬ আগস্টের মধ্যে সকল সদস্য পর্যায়ক্রমে কাজে যোগদান করেন। সংস্থার উক্তরুপ কর্মসূচিতে সেদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বাড়ই -উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব(কেন্দ্রীয় কমিটি)আহ্বায়ক (মোংলা শাখা) ,মোঃবাবুল শেখ -সাধারন সম্পাদক(রামপাল শাখা) এবং অন্যান্য সদস্য বৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page