মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৬ পরিচালকের যোগদান
/ ২২৪ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৬ পরিচালকের যোগদান

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয়টি বিভাগেই ৬ জন পরিচালক নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছেন। ০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার বিকেলে একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এর কাছে আনুষ্ঠানিক যোগদান পত্র দিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।

নিয়োগপ্রাপ্ত ৬ পরিচালকের মধ্যে রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহ্জাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব,প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এ.এফ.এম. নুরুর রহমান।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ (দুই) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়েছে।
পরে পরিচালকগণদের নিয়ে একাডেমির প্রশাসন বিভাগের সাথে সংক্ষিপ্ত সভা করেন মহাপরিচালক। একাডেমির কার্যক্রম গতিশীল করতে সভায় আইন ও প্রবিধানমালা সংশোধন,আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সৃজনশীল কর্মকান্ড জোরদার ও তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন মহাপরিচালক।
এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর ক্ষেত্রে সকল বিভাগের করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ৬ অক্টোবর ২০২৪ সকালে মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে একাডেমির সকল বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের সাথে পরিচালকবৃন্দের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page