সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!
/ ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বাজেমহল মাধ্যমিক বিদ্যালযের দূর্নীতিবাজ, পলাতক প্রধান শিক্ষক মোসা.পারভীন বেগমের মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব শংকর দাস।

লিখিত বক্তব্যে শিব শংকর দাস বলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পারভীন বেগম ৫ আগষ্ট সরকার পতনের পর পালিয়ে গা ঢাকা দেয়। সে সুবাদে ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী রেজুলেশনের মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয়ের চাবি ও অন্যান্য কাগজপত্র না বুঝিয়ে দিয়ে তিনি বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র তার রুমে আটকে রেখে তালাবদ্ধ করে চাবি নিয়ে আত্বগোপনে চলে যান। এ কারণে বিদ্যালয়টিতে বেশ সমস্যার সৃষ্টি হয়।

পরে সভাপতি সাবেক প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কোন দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষেধ করেন। ভিন্ন খাতায় সই-স্বাক্ষর করে, প্রধান শিক্ষকের রুমে না গিয়ে সাধারণ শিক্ষকের সাথে আলাদা কক্ষে বসতে নির্দেশ দেন তাকে। এই মর্মে সাবেক প্রধান শিক্ষককের চাকরি বহালতবিয়তে রাখা হয়।

গত ২৯তারিখ সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন। এ সময় তাকে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতে না দিলে সে চিৎকার চেচা-মেচি করে বিদ্যালয় থেকে বেড়িয়ে যান। এর পর তিনি বাউফল থানায় গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। সাবেক প্রধান শিক্ষক পারভীন আক্তার বিদ্যালয়ে নানা ভাবে প্রপাগাণ্ডা ছরিয়ে বিদ্যালরে ভাবমূর্তী বিনষ্ট করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এবিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক পারভিন বেগম বলেন, আমাকে মারধর করা হয়েছে। আমার কাছে রেকর্ড আছে। আমি এখনও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই কিন্তু আমাকে ঢুকতে দেয়া হয় না। উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষদের কাউকে বাধা দেয়া হয় না শুধু আপনাকে কেন বাধা দেয়া হয়? এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।###

তারিখ-০৯/০১/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
মোবা: ০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page