মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাগমারায় পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ
/ ২৬১ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫১ পূর্বাহ্ন

বাগমারায় পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় পেঁপে গাছ ও সিমগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায় ও জানা যায়, মোঃ সালোয়মান তার পৈত্রিক সম্পত্তিতে পেঁপে গাছ ও সিমগাছ রোপন করে তার নিজস্ব কাজে ব্যবহার করে আসছেন।কিন্তু একই গ্রামে মোঃ আবুল কাশেমের সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত শনিবার (২১শে ডিসেম্বর) দিনের কোন এক সময় আবুল কাশেম তার সহযোগী নিয়ে অভিযোগকারী মোঃ সোলোয়মানের লাগানো পেঁপে গাছ ও সিমগাছ জোরপূর্বকভাবে কেটে ফেলে তিনি জানান। এ বিষয়টি নিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ সোলোয়মান। এ ব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page