শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বাগেরহাটে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
/ ৮৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ২:১২ অপরাহ্ন

বাগেরহাটে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার কাঠালতলা মোড় এলাকায় নির্মানাধীন গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম।

এসময়, গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (গোরা) এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন, উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, সেমাই, চিনি, গুরো দুধ, বাদাম-কিসমিসসহ ১২ ধরনের পন্য রয়েছে।

গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট এ দায়িত্ব থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এখানে একটি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেটা দ্বীনি শিক্ষার সাথে সাথে আন্তর্জাতিক ভাবে পাল্লা দেওয়ার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page