রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
/ ৮৩ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ আসিফ ইসলাম সাইফ
রাঙ্গামাটি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬জন ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪মে) বেলা ২ঘটিকায় মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের অফিস কক্ষে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

উক্ত ত্রাণ বিতরণে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক নিকোলাশ চাকমা,জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভূট্র, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক রনের দেওয়ান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ বাজার পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণের সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,দলের চেয়ারম্যানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী ক্ষতিগ্রস্তদের পাশে আছে। তারা তাদের সাধ্যের সবটুকু নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন।
ভবিষ্যৎ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে আপনাদের কে সব সময় সহযোগিতা করবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গুলো বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

পরিশেষে, অতিথিবৃন্দ সবাই কে ধৈর্য ধারন করতে বলেন। সবাই কে সৎ ভাবে ব্যবসা করার পরামর্শ প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page