বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বিদেশি পিস্তল ও প্রাইভেট কার সহ ২ জন গ্রেপ্তার
/ ২৩৯ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

বিদেশি পিস্তল ও প্রাইভেট কার সহ ২ জন গ্রেপ্তার

আবুনাঈমরিপন ঃ

নরসিংদীর শেখেরচরের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন রহমানের ছেলে আল রাফি ও তার বন্ধু রাইয়ানুর রহমান বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে মার্সিটিজ ব্রান্ডের একটি বিলাসবহুল প্রাইভেটকার।১৩ ইং সেপ্টেম্বর শুক্রবার প্রকাশ্যে এলে নরসিংদী জেলা ব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় উঠে। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ছনপাড়া সড়কের কাঞ্চন চান টেক্সটাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আল রাফি রহমান (১৮) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেলের ছাত্র। আটককৃত রাইয়ানুর রহমান শ্রেষ্ট (১৯) ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই -এর পরিচালক ও রাজধানীর গেন্ডারিয়ার দিননাথ সেন এলাকার রকিবুল আলমের ছেলে। তিনি অস্ট্রেলিয়ায় একটি কলেজে লেখাপড়া করেন।গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস নরসিংদী থেকে শিক্ষার্থীদের নিয়ে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির উদ্দেশে রওনা হয়। কাঞ্চন-ছনপাড়া সড়কের গুতুলিয়া পৌঁছালে বাসটির পিছন থেকে একটি প্রাইভেটকার ওভারটেক করতে সাইড দেবার জন্য হর্ন বাজায়। কিন্তু সড়কটি সরু থাকার কারণে বাসটি সাইট দিতে না পারায় প্রাইভেটকারে থাকা লোকজন পিছন থেকে গালাগালি শুরু করে। একটু সামনে এসে প্রাইভেটকারটিকে সাইড দিলে সেটি বাসের সামনে এসে দাঁড়ায় এবং প্রাইভেটকারে থাকা একজন বাসের চালকের দিকে পিস্তল তাক করে গালাগালি শুরু করে। বিষয়টি বাসে থাকা গ্রিন ইউনিভার্সিটির ছাত্ররা দেখতে পেয়ে বাসের ড্রাইভারকে দ্রত গতিতে বাস চালাতে বলে।
প্রাইভেটকারটি সড়কের কাঞ্চন চান টেক্সটাইল পৌঁছালে বাসে থাকা ৪০/৪২ জন শিক্ষার্থী প্রাইভেটকারে থাকা দুই জনকে আটক করে। শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে প্রাইভেটারের ভেতরে বসার সিটের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে রূপগঞ্জ থানা পুলিশ গ্রিন ইউনিভার্সিটিতে আসে। পরে শিক্ষার্থীরা উদ্ধার হওয়া পিস্তলসহ ওই দুই জন এবং বিলাসবহুল প্রাইভেটকারটি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, অস্ত্র উদ্ধার ও দুই জনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বর্তমানে তারা জেল হাজতে আটক রয়েছে বলে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page