বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বিয়ে বাড়িতে এসে নদীতে ডুবে মারা গেলেন কলেজছাত্র
/ ৩৮৩ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪, ৮:২১ পূর্বাহ্ন

বিয়ে বাড়িতে এসে নদীতে ডুবে মারা গেলেন কলেজছাত্র

স্বপন, স্টাফ রিপোর্টার বাংলাদেশ
২২ জুন, ২০২৪

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে গোসল করতে গিয়ে জাবের হোসেন শান্ত নামে এক কলেজছাত্র মারা গেছেন। তিনি তার চাচাতো বোনের বিয়ের দাওয়াতে এসেছিলেন।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় সাঁথিয়ার চোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি মৃত সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে এবং রাজশাহী হেলথকেয়ার নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শান্তর দুলাভাই জুলহাস হোসেন জানান, শান্তর পৈতৃক বাড়ি গাগড়াখালি হলেও তারা বসবাস করতেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায়। বুধবার শান্ত ওই গ্রামে তার চাচা শাহজাহান আলীর বাড়িতে চাচাতো বোনের বিয়েতে এসেছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী চোমরপুর গ্রামে ইছামতি নদীতে শান্ত স্বজনদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যান। স্বজনরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। নিহতের মরদেহ গাগড়াখালি গ্রামের কবরস্থানে দাফন করে। মৃত শান্তর বাবা নাটোর পল্লী বিদ্যুতে অফিস সহায়ক পদে চাকরি করতেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page