মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার
/ ১৬০ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে আলহাজ্ব আইনউদ্দিনের একটি কলা বাগান থেকে মোস্তফা আব্রার রাগিব (৪)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুর পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়া হুমাইনের বাড়ি সংলগ্ন কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মোস্তফা আব্রার রাগিব ওই এলাকার মোঃ হাসান আলীর ছেলে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

জানা গেছে, মৃত শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হন শিশু মোস্তফা আব্রার রাগিব। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে মা রাবেয়া বেগমসহ পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে, কলা বাগানে তার মরদেহ পাওয়া যায়। মোস্তফা আব্রার রাগিব কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃতের বিষয়ে নিশ্চিত করেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। তবে শিশু মোস্তফা আব্রার রাগিবের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page