শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রংপুর সিটি সামনে পুলিশ এবং আওয়ামী লীগ ‘সন্ত্রাসীদের’ গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
/ ২২৪ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন

রংপুর থেকে মো: মফিদুল ইসলাম সরকার;

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রংপুর সিটি সামনে পুলিশ এবং আওয়ামী লীগ ‘সন্ত্রাসীদের’ গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) নগরীর মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে আদালতের আদেশে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ টি এম আরিফ জানান, সাজ্জাদ হোসেন নিহতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাঈমুল ইসলাম খান চাকরি থেকে অব্যাহতি পাওয়া রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সাবেক এমপি ডিউক চৌধুরী, পৌর মেয়র টুটুল চৌধুরীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনের নামে একটি হত্যা মামলা করেন স্ত্রী জিতু বেগম।

ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ১৯ জুলাই রংপুর সিটি করপোরেশনের সামনে পুলিশ এবং আওয়ামী লীগ ‘সন্ত্রাসীদের’ গুলিতে গুরুতর আহত হন সাজ্জাদ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে তার পরিবার।

লাশ উত্তোলনের সময় নিহতের মা ময়না বেগম হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page