রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা ভালুকা উপজেলা শাখার পেশাজীবি বিভাগের (জামায়াতের অংগ সংগঠন) অন্তর্গত সীডস্টোর ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রাজপথে এনপিএস ৭ মার্চের কারাবাস: একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি মো. সহিদুল ইসলাম সুমন “ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...
ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে বগুড়ার জয়
/ ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায়
মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে বগুড়ার জয়

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া

ফুটবলকে তৃনমুলে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমীর বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর প্রমিলারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ফুটবলের উর্বর ভুমি খ্যাত মাটিরাঙ্গার দুর্গম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‘সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে এমএস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রথমার্ধের তিন মিনিটের মাথায় ১-০ গোলে লিড পায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যাবধানে ওই গোল শোধ করে খেলায় সমতা তৈরী করে খাগড়াছড়ি ফুটবল একাডেমী।
২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি মেয়েরা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরী করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিট গড়াতেই আবারো খাগড়াছড়ি জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েই খুশি থাকতে হয় স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা ও মো. শহীদুল ইসলাম সুমন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারন সম্পাদক বদিউল আলম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরনকালে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল
আওয়ামীলীগ সকল ক্ষেত্র ব্যার্থত হয়েছে। ব্যার্থতার দায় নিয়ে পালিয়ে গেলেও জনগন থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারেনি। আজকে ফুটবল উন্মাদনা সে কথাই জানান দিচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্ঠা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সুচিত হবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এমন আয়োজনের কথাও জানান তিনি।

শীতের বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে তাকে সহযোগিতা করেন এলিপ্রু মারমা ও নুসরাত।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page