বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
ভারতীয় মর্টার শেল উদ্ধারের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
/ ২০৫ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

ভারতীয় মর্টার শেল উদ্ধারের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টার শেল পাওয়ার ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বেলা এগারোটা দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর ডিসপোর্ট মাঠে উভয় দেশের সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টার শেল পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিক বিজিবি প্রতিবাদ জানালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুঃখ প্রকাশ করে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে অসম্মতি জানায় বিএসএফ।
বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে কর্নেল শাহ মো. আজিমুস শহীদের নেতৃত্বে বাংলাদেশ পক্ষে ২০ জন, আর বিএসএফের ৩৫ থেকে ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে লে কর্নেল শাহ মো. আজিমুস শহীদ পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পারস্পরিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ মাদক এবং চোরাচালান বন্ধ একে অপরকে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার করা হয়।
ওই ঘটনায় (শনিবার) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টার শেল পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর মোবাইল ফোনে বিএসএফকে বিষয়টি জানানো হয়। প্রথমে বিএসএফ বিষয়টি অস্বীকার করে। পরে মর্টার সেলের তথ্য–উপাত্ত ও ভিডিও পাঠানো হয়। তখন বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিন আগে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে মর্টার শেলের আলোয় আলোকিত করা হয়। এর মধ্যে একটি মর্টার শেল দেশটির এক কৃষকের উঠানে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়; যা ভারতীয় মিডিয়ায় প্রকাশ হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করে বিএসএফ।###

মোঃ: মিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯
(০৩-০৯-২৪)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page