মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুইজন আটক
/ ২৩২ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:১০ অপরাহ্ন

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুইজন আটক

স্টাফ রিপোর্টার::
মোঃ মোকাররম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টায় কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার খোড়দো এলাকার মো: আজিজুল ইসলাম গাজী(৪৫) ও একই এলাকার শাহানারা খাতুন(৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত তিন পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page